কাঠালিয়ায় পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:২২
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে খালের পানিতে পড়ে সাগর (৭) ও রাকিব (৭) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। সোমবার গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশু সাগর আওরাবুনিয়া ইউনিট বিএনপির সভাপতি শাহজাহান বিশ্বাসের ছেলে। সে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অপর নিখোঁজ শিশু রাকিব এ গ্রামের তৈয়ব আলী হাওলাদারের পুত্র ও চৌধুরী হিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।