ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের বিষয়খালীতে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভেঙ্গে ও পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির। আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রথম পর্বে বিষয়খালীতে মুক্তিযোদ্ধাদের সাথে দু’বার পাকসেনাদের সম্মুখ যুদ্ধ হয়। ৩০ মার্চ কুষ্টিয়া এবং ৩১ মার্চ গাড়াগঞ্জ যুদ্ধে পাকসেনাদের শোচনীয় পরাজয় ঘটে। মুক্তিযোদ্ধা ও গ্রামের মানুষের হাতে নিহত হয় এক কোম্পানী পাকসেনা। ২৫ মার্চ রাতে যশোর সেনা নিবাস থেকে পাকসেনারা কুষ্টিয়ার জিলা স্কুল, পুলিশ লাইন ও মোহিনী মিলে অবস্থান নেয়। এ সেনাদের একজনও যশোরে ফিরে যেতে পারেনি।
এখানে শহীদ হন গোলাম মোস্তফাসহ বেশ কয়েক জন মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার বিষয়খালীতে জামায়াত-শিবিরের তাণ্ডবের শিকার হয় এ ভাস্কর্যটি। তারা ভাংচুরের পর পুড়িয়ে দেয় ভাস্কর্যটি।
