লৌহজংয়ে প্রশাসনের মতবিনিময় সভা

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:২৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে দেশের বিরাজমান পরিস্থিতি ও লৌহজংয়ে গোয়ালী কালী মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সমাজের সর্বস্তরের লোকজনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফকির আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার ।