মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়া ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও করবে না। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় এক ঘন্টা ফোনালাপের পর প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা জানান। ট্রাম্প বলেন, তিনি ভবিষ্যত নির্বাচনে রাশিয়াকে হুমকি হিসেবে মনে করেন না। ফোনালাপে তারা উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং রবার্ট মুলারের রিপোর্ট নিয়ে আলোচনা করেন। দুই নেতা ভেনিজুয়েলায় মানবিক সহায়তা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং চীনকে সঙ্গে নিয়ে পরমাণু অস্ত্র চুক্তি করার বিষয়ে একমত হন। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় পুতিনের সঙ্গে ফোনালাপ ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। এমনকি ফোনালাপে মুলারের রিপোর্টের কথা উল্লেখ করার সময় প্রেসিডেন্ট পুতিন হেঁসেছিলেন বলেও জানান ট্রাম্প। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের মধ্যে ভিডিও কলে কথা হয়নি। ফোনে পুতিনের হাঁসির শব্দই শুনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়া নিয়ে পুতিনের সঙ্গে কী আলাপ হয়েছে সেই বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। -নিউ ইয়র্ক টাইমস
