বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:৩০
বরিশাল অফিস বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ফজলুল হক এভিনিউয়ের নিজস্ব কার্যালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার, সাবেক সাধারণ সম্পাদক জিএম বাবর আলী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, আলম বুক স্টলের স্বত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল, এম রহমান এজেন্সির ফিরোজ আল কামাল, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আবুল কালাম কালুসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।