১৪৩ আরোহী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বোয়িং বিমান নদীতে আছড়ে পড়েছে। মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের বোয়িং-৭৩৭ বিমানটি ফ্লোরিডার জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনে অবতরণকালে সেন্ট জনস নদীতে ছিটকে পড়ে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, কিউবার গুয়ানতানামো বে বিমানবন্দর থেকে যাত্রা করা বিমানটিতে ১৪৩ জন আরোহীর মধ্যে ১৩৬ যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। তারা সবাই জীবিত আছেন। তবে তাদের মধ্যে ২১ যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি যখন অবতরণের চেষ্টা করছিল সেই সময় বজ্রপাত হচ্ছিল। ইতোমধ্যেই এর তদন্ত শুরু হয়েছে। -রয়টার্স
