মেহেরপুরে জামায়াত আতংক: মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:০১
গত বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এমন গুজবে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষজন দিগবিদিগ ছুটাছুটি করতে শুরু করে। খবর পেয়ে র্যাব, বিজিবি ও পুলিশ বড়বাজার এলাকায় অবস্থান নেয়। কিন্তু কোন দলের মিছিল লক্ষ্য করা যায়নি। পরে জানা যায়, একজন রিকসা চালক নিতান্ত মজা করতে জামায়াত-শিবিরের মিছিল আসছে বলে গুজব ছড়িয়ে দেয়। তবে অনেক দোকানদার মন্তব্য করতে গিয়ে বলেছেন, গত বুধবার বিকেলে ঢাকার পল্টনে বিএনপি’র সমাবেশে পুলিশের গুলি বর্ষণের ঘটনায় বিএনপি তথা ১৮ দলীয় জোটের উদ্যোগে শহরে কোন অঘটন ঘটার আশংকা ছিল। ব্যবসা কেন্দে র ক্ষতির হাত থেকে বাঁচতে তারা তাত্ক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেয়। পরে তারা আবারো দোকান পাট খোলে।