পীরগঞ্জে স্বামীর প্রহারে স্ত্রী নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:০২
রংপুরের পীরগঞ্জে বাঁশের লাঠির আঘাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এনজিওর কিস্তির টাকা দিয়ে দেরিতে বাড়ি ফেরায় স্বামী তৌহিদুল ইসলাম তৌহির লাঠির আঘাতে প্রাণ হারায় উপজেলার ছোট মির্জাপুর গ্রামের গৃহবধূ শিউলী বেগম (৪১)। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার বিকেলে একটি এনজিওর কিস্তির টাকা দিয়ে বিলম্বে বাড়ি ফেরার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে স্বামী তৌহিদুল বাঁশের ফলা দিয়ে শিউলীর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।