দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় নলছিটিতে ব্যবসায়ী, তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গত বুধবার বিকেলে উপজেলার তিমিরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ওইদিন সন্ধ্যায় নলছিটি থানায় একটি মামলা হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী সেলিম রাঢ়ির কাছে একই এলাকার মিঠু বিশ্বাস ও সোহাগ আকন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
