জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের মানিকেরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে আরো আহত হয়েছে প্রায় ১০ জন। এলাকাবাসি সূত্রে জানাগেছে মানিকেরচর গ্রামের নবাব আলীর পুত্র সামছুল হকের সাথে একই এলাকার মোফাজ্জল হোসেন মধ্যে দীর্ঘ দিন যাবত্ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার বিরোধপূর্ণ জমিতে সামছুল হক কাজে গেলে প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন নেকাব্বর আলী, আলালের মধ্যে প্রথমে ঝগড়া বিবাদ বাধে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে দেশী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কৃষক সামছুল হক (৪০) ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় নেকবর আলী (৩৬), মোফাজ্জল হোসেন (৩৫), আলাল মিয়া (৩৬) আব্দুস সামাদ (৩০), হাবিবুর রহমান (৩৪)সহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। নরুন্দি তদন্ত কেন্দে র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ জামালপুর মর্গে প্রেরণ করেছে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামালপর সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছিল।
