নাঙ্গলকোটে অস্ত্রসহ চার ডাকাত আটক

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:০৮
কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে জনতা অস্ত্রসহ ৪ ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। বুধবার গভীর রাতে উপজেলার ঢালুয়া বক্সগঞ্জ সড়কের ঢালুয়া কলেজ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় লোকজন টের ফেয়ে ডাকাতদের ঘেরাও করে। ধৃত ডাকাত জাকির হোসেন, আলাউদ্দিন, রুবেলের বাড়ী নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া ও নলুয়া গ্রামে এবং নুর আলমের বাড়ী মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামে।