নাটোরের সেই ডিসি প্রত্যাহার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৪৩

নারী কর্মীদের আপত্তিকর মেসেজ প্রদানের অভিযোগ ওঠার পর নাটোর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলামুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করা হয়েছে। বিদ্যুত্ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজকে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্তক্রমে এই দুই কর্মকর্তার আদেশ জারি করা হয়েছে বলে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে। নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে ডাকবাংলাতে নারীকর্মীকে ডাকার অভিযোগ ছিল। এ ছাড়া, তিনি ফেসবুকে আপত্তিকর মেসেজ দিতেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে নাটোর জেলা প্রশাসনে বেশ আলোড়ন সৃষ্টি হয়।