অধ্যায়: বাংলাদেশের হূদয় (বহুনির্বাচনি)
১. ‘মুরতি’ শব্দের অর্থ কী?
ক. আকার খ. দৃশ্য গ. দশা ঘ. কর্ম
২. ভেবেছিলেন দুঃখিনী মা- এখানে ‘দুঃখিনী মা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অসহায় দেশ খ. পরাধীন বাংলাদেশ
গ. দরিদ্র দেশ ঘ. সাজ-সজ্জাহীন দেশ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সরা
ও স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা।
৩. উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ
‘বাংলাদেশের হূদয়’ কবিতার-
i. দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে
ii. তোমায় দেখে দেখে আঁঁখি না ফিরে
iii. দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
৪. উপরের সাদৃশ্যের ভিত্তি কোনটি?
ক. সবুজ-শ্যামল খ. শ্রেষ্ঠত্ব
গ. স্মৃতিময়তা ঘ. পরিপূর্ণতা
৫. কত বছর বয়সে কবি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন?
ক. ১৫ বছর খ. ১৬ বছর
গ. ১৭ বছর ঘ. ১৮ বছর
৬. রবীন্দ্র রচনাবলি কতটি খণ্ডে সংকলিত হয়েছে?
ক. ২৬টি খ. ২৭টি
গ. ২৮টি ঘ. ২৯টি
৭. ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় কার ছবি ফুটে উঠেছে?
ক. ভাইয়ের খ. বোনের
গ. দেশ-জননীর ঘ. বিশ্বের
৮. বাংলা মায়ের মাটি কেমন?
ক. রূপার বরণ খ. তামার বরণ
গ. সবুজ বরণ ঘ. সোনার বরণ
৯. বাংলার সবুজ-শ্যামল রূপ টিকিয়ে রাখতে রুদ্র ও ভয়ংকর রূপ ধারণ করেছে কে?
ক. বাঙালিরা খ. মমতাময়ী দেশমাতা
গ. মুক্তিযোদ্ধারা ঘ. সেনা বাহিনীরা
১০. ললাট নেত্র দেখতে কেমন?
ক. ফুলবরণ খ. আগুনবরণ
গ. ঘামানো ঘ. কুঁচকানো
১১. কবি কোন স্রোতে ধরনী ভাসাবার কথা বলেছেন?
ক. বেদনা খ. দুঃখের গ. সুখের ঘ. কষ্টের
১২. ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ছবি এঁকেছেন?
ক. প্রাকৃতিক দৃশ্যের খ. সারা বিশ্বের
গ. তার স্ত্রীর ঘ. বাংলা মায়ের
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় কী ফুটে উঠেছে?
ক. ভাষা আন্দোলনের চেতনা
খ. মুক্তিযুদ্ধের চেতনা
গ. বাংলা মায়ের এক অসাধারণ পরিপূর্ণ ছবি
ঘ. ব্রিটিশ বিরোধী আন্দোলন
১৪. ললাট ক্ষেত্র অর্থ কী?
ক. কপালের ভাঁজ খ. কপালের চোখ
গ. কপালের দুঃখ ঘ. কপালের সুখ
১৫. ‘ভাঙা ঘরে একলা পড়ে দুখের বুঝি নাইকো সীমা। আগের চরণটি লেখ-
ক. যখন অনাদরে চাইলে মুখে ভেবেছিলাম দুঃখিনী মা
খ. কোথা সে মলিন হাসি
গ. অভয় বাজে হূদয় মাঝে হূদয়হরণী
ঘ. তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে
১৬. ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় কাকে হূদয়হরণকারী বলা হয়েছে?
ক. বাংলাদেশকে
খ. বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে
গ. বাংলার নদ-নদীকে ঘ. বাংলা মাকে
১৭. রবীন্দ্রনাথ কোন বিষয়ে নোবেল
পুরস্কার পেয়েছিলেন?
ক. শান্তি খ. সাহিত্য
গ. অর্থনীতি ঘ. পদার্থ
১৮. ‘বাংলা মা’ বলতে কী বুঝায়?
ক. বাঙালিদের মা খ. বাংলার সকল মা
গ. বাংলাদেশ ঘ. পশ্চিমবঙ্গ
১৯. ‘রৌদ্রবসনী’ বলতে কী বুঝায়?
ক. রোদের পোশাক খ. বৃষ্টির পোশাক
গ. শীতের পোশাক
ঘ. উজ্জ্বল রঙের পোশাক
২০. ‘হূদয়হরণী’ বলতে কী বুঝায়?
ক. মন ভাঙা খ. মন গড়া
গ. মনকে বশীভূত করা ঘ. ভুলে যাওয়া
২১. ‘ওগো মা তোমায় দেখে আঁঁখি না ফেরে’- এখানে কোন মায়ের কথা বলা হয়েছে?
ক. নিজের মা খ. বন্ধুর মা
গ. দেশমাতা ঘ. বিশ্বমাতা
২২. ‘বাঁ হাত করে শঙ্কাহরণ’- এখানে শঙ্কাহরণ দ্বারা কী বুঝায়?
ক. ভয় পাওয়া খ. ভয় দূর করা
গ. সাহস\ ঘ. ভয় দেখানো
২৩. 'তোমার কি মুরতি আজি দেখি রে'- এর অর্থ কী?
ক. দেশের পরিস্থিতি বোঝাতে
খ. গ্রামের পরিস্থিতি বোঝাতে
গ. বিশ্বের পরিস্থিতি বোঝাতে
ঘ. সার্বিক পরিস্থিতি বোঝাতে
২৪. বাংলা-মাকে দেখে আঁঁখি ফিরে না কেন?
ক. অপরূপ রূপের জন্য
খ. সংগ্রামী হওয়ার জন্য
গ. মমতাময়ী হওয়ার জন্য
ঘ. ভয়ংকর হওয়ার জন্য
২৫. বাংলা মায়ের ডান হাতে খড়গ কেন?
ক. পাখি শিকারের জন্য
খ. হরিণ শিকারের জন্য
গ. যুদ্ধ করার জন্য
ঘ. বাতি জ্বালানোর জন্য
উত্তর: ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯.খ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭.খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪.ক ২৫. গ
