বাংলাদেশ অর্থনীতি : কৃষি ও শিল্প
অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে এ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস
বাংলাদেশ অর্থনীতি : কৃষি ও শিল্প
এক কথায় উত্তর:
১. বাংলাদেশের মোট জাতীয় আয়ের শতকরা কত কৃষির অবদান?
উত্তর: ২০%
২. বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি পেশার সাথে যুক্ত?
উত্তর: কৃষি।
৩. বাংলাদেশ কোন জাতীয় দেশ?
উত্তর: উন্নয়নশীল।
৪. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কি?
উত্তর: ভাত
৫। বাংলাদেশে কত ধরনের ধান চাষ হয়?
উত্তর: তিন।
৬। উত্পাদিত ধান থেকে কতটুকু চাল পাওয়া যায়?
উত্তর: ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন।
৭। গমের চাষ কখন হয়?
উত্তর: শীতকালে।
৮। বাংলাদেশের কোন অঞ্চলে গম চাষ ভালো হয়?
উত্তর: উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে।
৯। প্রতি বছর কত মেট্রিক টন গম উত্পন্ন হয়?
উত্তর:১০ লাখ মেট্রিক টন।
১০. প্রতিবছর কত গম বিদেশ থেকে আমদানি করতে হয়?
উত্তর: ৫ লাখ মেট্রিক টন।
১১. বাংলাদেশে প্রতিবছর কতটুকু ডাল উত্পন্ন হয়?
উত্তর: ৭/৮ লাখ মেট্রিক টন।
১২. পৃথিবীর অনেক দেশে প্রধান খাদ্য কি?
উত্তর: আলু।
১৩. আলু চাষের জন্য কোন মাটি দরকার?
উত্তর: বেলে, দোঁআশ মাটি।
১৪. বাংলাদেশে কত মেট্রিক টন আলু চাষ হয়?
উত্তর: ৪০ মেট্রিক টন।
১৫. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?
উত্তর: ধান।
১৬. বাংলাদেশে প্রধান তৈলবীজ কি কি?
উত্তর: সরিষা, তিসি ও বাদাম।
১৭. বাংলাদেশে প্রধান অর্থকরি ফসল কি কি?
উত্তর: পাট, চা ও তামাক।
১৮. পৃথিবীর কোন দেশে বেশি পাট উত্পন্ন হয়?
উত্তর: বাংলাদেশে।
১৯. বাংলাদেশে পাটকে কি বলা হয়?
উত্তর: সোনালী আঁশ।
২০. বাংলাদেশে বর্তমানে কোন জেলাতে চা চাষ হচ্ছে?
উত্তর: দিনাজপুর ও পঞ্চগড়।
২১. সিগারেট ও বিড়ি তৈরিতে কি ব্যবহূত হয়?
উত্তর: তামাক
২২. জর্দা তৈরিতে কি প্রয়োজন হয়?
উত্তর: তামাক
২৩. তামাক মানুষের স্বাস্থ্যের জন্য কীরূপ?
উত্তর: ক্ষতিকর।
২৪. পাটের কারখানাগুলো কোথায় অবস্থিত?
উত্তর: নদীর তীরবর্তী অঞ্চলে।
২৫. বেসরকারি চিনিকল কয়টি?
উত্তর: ২টি
২৬. সরকারি কাগজ কলের জেলার নাম কি?
উত্তর: চন্দ্রঘোনা, খুলনা, পাকশী
২৭. বাংলাদেশের প্রাচীন শিল্পের নাম কি?
উত্তর: তাঁত শিল্প।
২৮. বাংলাদেশের কোন অঞ্চলে রেশম গুটি চাষ হয়?
উত্তর: উত্তরাঞ্চলে।
২৯. রেশম সুতা পাওয়া যায় কি থেকে?
উত্তর: রেশম গুটি থেকে।
৩০. বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি বহন করে কোন শিল্প?
উত্তর: মৃত্ শিল্প।
৩১. ঢাকা জেলার ধামরাই কিসের জন্য বিখাত?
উত্তর: কাঁসা শিল্পের জন্য।
