আজ মরমী কবি পাগলা কানাইয়ের ২০৩তম জন্মজয়ন্তী

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৮
আজ ২৫ ফাল্গুন। মরমী কবি পাগলা কানাই-এর ২০৩তম জন্মজয়ন্তী। কবির জন্মজয়ন্তী পালন উপলক্ষে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজার প্রাঙ্গণে তিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, আলোচনাসভা, কবির রচিত আধ্যাত্মিক গানের আসর, লাঠিখেলা, সাপ খেলা ইত্যাদি।