কাহালু থানায় ভাঙচুরের ঘটনায় মামলা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৮
জামায়াতের ডাকা হরতালের ১ম ও ২য় দিনে বগুড়ার কাহালু থানায় হামলা চালিয়ে সার্ভিস ডেলিভারি সেন্টার ভাঙচুর করার অভিযোগে ৫২ এবং অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এছাড়া এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে মমতাজুর রহমান (৪৮) ওরফে মমতাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মমতাজুর কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র বলে জানা যায়। সোমবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন পুলিশ।