ওরস

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৫০
জাকেরুবাদ শাহী দরবারে হযরত সিরাজুল হক আল হাছানীর (রহ.) ওফাত দিবস উপলক্ষে ওরস ও ষষ্ঠ সুন্নী সমাবেশের আজ শেষ দিন। বাউফল উপজেলার বীরপাশার এই মাহফিলে ১০ মার্চ বাদ ফজর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন এডভাকেট আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ হোসেন গাজী, আঃ সাত্তার মিয়া প্রমুখ।