বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের কলম মিয়া ( ৩০ ) নামে এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে চরমপন্থিরা। শুক্রবার সকালে পুলিশ নারায়ণকান্দির ধাপগাড়ি মাঠের গম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে চরমপন্থিরা এ হত্যা করেছে।