কয়রায় সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় রাত জেগে পাহারা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৫২
কয়রা উপজেলায় সামপ্রদায়িক সমপ্রীতি পাড়ায় মহল্লায় হিন্দু-মুসলমান সকলে মিলে রাত জেগে ধর্মীয় উপসনালয় পাহারা বসিয়েছেন। কয়রা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ বৈরাগী বলেন, সংগঠনের পক্ষ থেকে সকলকে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের তিনটি মন্দির পাহারায় ছিলেন মুক্তিযোদ্ধা মাওলা বকস। তিনি বলেন, দেশে কি হচ্ছে বুঝতে পারছি না। আমরা দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলামান এক সাথে সামাজিকভাবে বসবাস করছি। কখনও এ রকম পরিস্থিতির সম্মুখিন হয়নি।