অধ্যায়: বাংলাদেশের হূদয় (বহুনির্বাচনি)
২৬. মমতাময়ী দেশমাতা ভয়ংকর হয়ে উঠেছিল কেন?
ক. বাংলার রুপ টিকিয়ে রাখতে
খ. বাংলার সম্পদ টিকিয়ে রাখতে
গ. বাংলার নদ-নদী টিকিয়ে রাখতে
ঘ. বাংলার ধনসম্পদ টিকিয়ে রাখতে
২৭. রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় কেন?
ক. তিনি জমিদার বংশের ছিলেন বলে
খ. বেশি কবিতা লেখার জন্য
গ. তাঁর কবিতা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ফুটে উঠেছে বলে
ঘ. কবিতায় ছন্দ আছে বলে
২৮. ‘বাংলাদেশ অপরূপ রূপের দেশ’- এ বক্তব্যের প্রতিফলন পাওয়া যায় কোন বিষয়ে?
ক. প্রাকৃতিক সৌন্দর্যে খ. রাস্তাঘাটের বেহাল অবস্থা
গ. জনসংখ্যার ঘনত্ব ঘ. যোগাযোগ ব্যবস্থা অনুন্নত
২৯. বাংলাদেশের পরিবেশের সাথে নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. নদীমাতৃক দেশ
গ. সবুজের দেশ ঘ. সাদা হাতির দেশ
৩০. ‘সুন্দর ও আকর্ষণীয় পরিবেশ বিশ্বের সবার কাছেই প্রিয়’- এর সাথে সম্পর্কযুক্ত বাক্য কোনটি?
ক. বাংলার যানজট
খ. জনসংখ্যার ঘনত্ব
গ. কক্সবাজার সমুদ্রসৈকত
ঘ. বড় বড় দালানকোঠা
৩১. বাংলাদেশের মানুষের সাথে গভীর মিতালি কোনটির সাথে?
ক. গাছ-পালা খ. নদ-নদী
গ. পাহাড়-পর্বত ঘ. খাল-বিল
৩২. ‘যুদ্ধক্ষেত্র যেন এক মরণক্ষেত্র। যুদ্ধের ময়দান লাল হয়ে যায়- বীরদের রক্তে’-উক্তিটির সাথে নিচের কোন বাক্যটি সম্পর্কযুক্ত?
ক. বাংলার মাঠ, ঘাট বারবার রক্তাক্ত হয়েছে
খ. প্রাকৃতিক সৌন্দর্য বড়ই মনোরম
গ. বাংলাদেশ নদীমাতৃক দেশ
ঘ. বাংলাদেশ আমাদের মাতৃভূমি
৩৩.‘তাজমহলের সৌন্দর্যের তুলনা হয় না’ ‘বাংলাদেশের হূদয়’ নামক কবিতার কোন জিনিসটির সৌন্দর্য অপরূপ?
ক. বাংলা ঘরবাড়ি খ. বাংলার রাস্তাঘাট
গ. বাংলার শহরগুলো
ঘ. বাংলার প্রাকৃতিক সৌন্দর্য
৩৪. বিশ্বের অনেক দেশ যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতাকে অর্জন করেছে। তেমনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কত লক্ষ লোক প্রাণ দিয়েছেন?
ক. ১০ লক্ষ খ.২০ লক্ষ
গ. ৩০ লক্ষ ঘ. ৪০ লক্ষ
৩৫. ইখতিয়ার উদ্দিন সাহসী সৈনিক। তিনি সাহসের সাথে শত্রুর মোকাবেলা করেন।
‘বাংলাদেশের হূদয়’ কবিতায় ইখতিয়ারের সাথে কোন চরিত্রের মিল রয়েছে?
ক. বাঙালি খ. ইংরেজ
গ. পাকিস্তানি ঘ. মারাঠী
৩৬. “ভয়াবহ সিডরে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল” উক্তিটির সাথে ‘বাংলাদেশের হূদয়’ কবিতার কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে?
ক. বাঙালির সন্তানদের জীবন দান
খ. পাকিস্তানিদের মৃত্যু
গ. ভারতীয়দের মৃত্যু
ঘ. বাঙালি মায়ের মমতা
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলাদেশের হূদয়’ কবিতার উদ্দেশ্য কী?
ক. স্বদেশ প্রেমের জাগরণ
খ. দেশের বিরোধিতা
গ. বিশ্বাসঘাতকতা করা
ঘ. ঐক্যহীনতা সৃষ্টি করা
৩৮.‘বাংলাদেশের হূদয়’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর দেশ মাতাকে রক্ষার জন্য কী করতে বলেছেন?
ক. সংগ্রাম খ. সম্পদশালী
গ. শিক্ষিত ঘ. উন্নত
৩৯. ‘বাংলাদেশের হূদয়’ কবিতাটি মূলত একটি-
ক. স্বদেশ প্রেমমূলক গজল
খ. স্বদেশ প্রেমমূলক গান
গ. গীতি কবিতা ঘ. অনুবাদমূলক কবিতা
৪০. এ কবিতায় লেখকের কোন কৌশলটি বেশি লক্ষণীয়?
ক. বর্ণনা কৌশল খ. শিল্পী মনের
গ. বিশ্লেষণ কৌশল ঘ. ভাষাগত প্রয়োগ
৪১. রবীন্দ্রনাথের ‘বাংলাদেশের হূদয়’ কবিতার মূলমন্ত্র কী?
ক. বিশ্বাসঘাতকের গুরুত্ব খ. স্বদেশপ্রেমের গুরুত্ব
গ. প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব
ঘ. সংগ্রাম করার গুরুত্ব
৪২. ‘বাংলাদেশের হূদয়’ কবিতা পাঠের উদ্দেশ্য কী?
ক. মা-বাবার ভালোবাসা খ. নিজ গ্রামকে ভালোবাসা
গ. নিজ দেশকে ভালোবাসা
ঘ. নিজ শহরকে ভালোবাসা
৪৩. রফিকের মা রফিককে সত্য বলার পরামর্শ দেন। অন্যায় ও অবিচারের প্রতিবাদেরও শিক্ষা দেন। রফিকের মায়ের সাথে ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় যার মিল রয়েছে-
i. বাঙালি মুক্তিযোদ্ধার
ii. বাঙালি সৈনিকদের
iii. বাংলা-মায়ের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i,ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
মনোয়ারা বেগমের দুই ছেলে। তিনি তাদের খুব ভালোবাসেন। তারাও মাকে খুব ভালোবাসে। মায়ের কোনো বিপদ-আপদে তারা সইতে পারে না। তাদের জীবনের বিনিময়ে হলেও তারা মাকে কষ্ট দিতে রাজি নয়।
৪৪. মনোয়ারা বেগমের ছেলেদের মাধ্যমে ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় কোন সন্তানদের পরিচয় মেলে?
ক. পাকিস্তানিদের খ. বাংলা মায়ের সন্তানদের
গ. গ্রামবাসীদের খ. ভারতীয়দের
৪৫. উদ্দীপকের যে বিষয়টি ‘বাংলাদেশের হূদয়’ নামক কবিতায় ফুটে উঠেছে-
i. বাংলা মায়ের ভূমিকা
ii. বাংলা মায়ের সন্তানদের ভূমিকা
iii. বাংলা মায়ের দায়িত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i,ii ও iii
উত্তর: ২৬. ক ২৭. গ ২৮.ক ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ক ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. খ ৪১. খ ৪২. গ ৪৩. গ ৪৪. খ
৪৫. খ
