বাংলাদেশ অর্থনীতি : কৃষি ও শিল্প
অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মার্ক আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাফিদ, আসিফ,মীম,তনয়,রেহেনা, রাইশা,সাকিব, তাসিন, হূদয়, রাইসুল, সিয়াম,মঈনুদ্দিন, তিশা, মুন,আজাদ, আদর,জুথি, জেনি, ইমতিয়াজ, ইশরাত সম্মিলিতভাবে এ অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ অনুধ্যানমূলক কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক ফরিদা ইয়াছমিন নার্গিস
৪র্থ অধ্যায়
শূন্যস্থান পূরণ
১. বাংলাদেশ একটি ---প্রধান দেশ। উত্তর:কৃষি।
২. বাংলাদেশের বেশিরভাগ মানুষ---সাথে যুক্ত।
উত্তর:কৃষির।
৩. কৃষি থেকে মোট জাতীয় আয়ের শতকরা --- আসে।
উত্তর: ২০%
৪. বাংলাদেশের মানুষের --- প্রধান খাদ্য । উত্তর: ভাত
৫. --- ধরনের ধান চাষ হয় বাংলাদেশে। উত্তর: তিন।
৬. শীতকালে ---চাষ হয়।
উত্তর: গম
৭. --- ও--- অঞ্চলে গম ভালো চাষ হয়। উত্তর:উত্তর, পশ্চিম
৮. প্রতিবছর --- মেট্রিকটন গম উত্পন্ন হয়। উত্তর:১০ লাখ।
৯. গমের চাষের --- ঘটছে। উত্তর:প্রসার
১০. ডাল বাংলাদেশের একটি --- কৃষিদ্রব্য। উত্তর:গুরুত্বপূর্ণ
১১. পৃথিবীর অনেক দেশে --- প্রধান খাদ্য। উত্তর:আলু
১২. আলু চাষের জন্য --- ও --- মাটি উপযোগী। উত্তর: বেলে, দোআঁঁশ
১৩. তৈলবীজ হিসেবে প্রধানত --- ও --- চাষ করা হয়।
উত্তর:সরিষা, তিসি, বাদাম।
১৪. বাংলাদেশে প্রধান অর্থকরি ফসল --- ও ---। উত্তর:পাট, চা, তামাক।
১৫. পাটকে --- বলা হয়। উত্তর:সোনালী আঁশ।
২০. বর্তমানে --- ও --- জেলায় চা চাষ হচ্ছে। উত্তর:দিনাজপুর, পঞ্চগড়।
২১. সিগারেট তৈরিতে --- ব্যবহূত হয়। উত্তর: তামাক
২২. জর্দা তৈরিতে --- প্রয়োজন হয়। উত্তর: তামাক
২৩. তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ---। উত্তর: ক্ষতিকর
২৪. নদীর তীরবর্তী অঞ্চলে --- কারখানা অবস্থিত। পাটের
২৫. --- বাংলাদেশের প্রাচীন শিল্প। তাঁত
২৫. রেশম গুটি চাষ হয়--- অঞ্চলে। উত্তর
২৬. রেশম গুটি থেকে --- সুতা পাওয়া যায়।
উত্তর: রেশম
২৮. --- শিল্প বাংলাদেশের --- ও ---- বহন করে।
উত্তর: মৃত্, সভ্যতা, সংস্কৃতি
২৯. ঢাকা জেলার ধামরাই ---শিল্পের জন্য বিখ্যাত।
উত্তর: কাঁসা
৩০. বাংলাদেশের অর্থনীতিতে --- ও --- গুরুত্ব অপরিসীম।
উত্তর: আমদানি, রপ্তানি।
৪র্থ অধ্যায়
শুদ্ধ/ অশুদ্ধ
১. বাংলাদেশ একটি শিল্পপ্রধান দেশ। উত্তর:অশুদ্ধ।
২. বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত।
উত্তর:শুদ্ধ
৩. মোট জাতীয় আয়ের শতকরা ২০% কৃষির অবদান।
উত্তর:শুদ্ধ
৪। বাংলাদেশ অউন্নয়নশীল দেশ। অশুদ্ধ
৫. বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত।
উত্তর:শুদ্ধ
৬. বাংলাদেশে ৫ ধরনের ধান জন্মে। উত্তর: অশুদ্ধ
৭. গরমকালে গম চাষ হয়।
উত্তর :অশুদ্ধ
৮. উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গম চাষ ভালো হয়। উত্তর: শুদ্ধ
৯. প্রতি বছর ২০ লক্ষ মেট্রিক টন গম উত্পন্ন হয়।
উত্তর:অশুদ্ধ
১০. ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিদ্রব্য।
উত্তর:শুদ্ধ
১১. পৃথিবীর অনেক দেশে আলু প্রধান খাদ্য।
উত্তর :শুদ্ধ
১২. এঁটেল মাটিতে আলু উত্পন্ন হয় বেশি। অশুদ্ধ।
১৩. সরিষা, তিসি, বাদাম ইত্যাদি হল তৈলবীজ। শুদ্ধ
