কম্পিউটার সোর্স বাজারে এনেছে অ্যাপল’র দুইটি মডেলের ম্যাকবুক প্রো। উভয় ম্যাকবুকেই রয়েছে রেটিনা ডিসপ্লে। এর মধ্যে ১৩.৩” এমডি২১৩জেডএ/এ মডেলে রয়েছে ২৫৬০ বাই ১৬০০ রেজ্যুলেশন। উভয় ম্যাকবুকেই রয়েছে কোরআই৫ প্রসেসর, ৮জিবি ডিডিআর৩ র্যাম, টার্বোবুস্ট প্রযুক্তি, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট। ১২৮ জিবি স্টোরেজের এমডি২১২জেডএ/এ মডেলের লাইফবুকের দাম ১,৪৭,০০০ টাকা ও ২৫৬ জিবি স্টোরেজের এমডি২১৩জেডএ/এ মডেলের দাম ১,৬৭,০০০ টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
