ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমূখা ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ লিটার পানিসহ প্রয়োজনীয় ঔষধ ও স্যালাইন দেওয়া হয়।
এ সয়ম সেখানে উপস্থিত ছিলেন, নৌবাহিনীর সার্জেন্ট লে. আসিফ হুসাইন, লেঃ রাশেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা ডলি, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবাবঞ্চিত রোগীরা
ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে উপকুলীয় গাবুরা ইউনিয়নের অর্ধশত কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ৩টি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক/নূহু

