ভাণ্ডারিয়ার গৌরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান দুলাল হত্যার প্রতিবাদে গৌরিপুরের কয়েক হাজার মানুষ গতকাল শনিবার বিক্ষোভ-সমাবেশ করেছে। গৌরীপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নিহত দুলালের ছোটভাই বদিউজ্জামান টিপুর নেতৃত্বে গৌরিপুর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের কেন্দ ীয় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম উজ্জল তালুকদার ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু। সমাবেশে দুলাল হত্যার বুদ্ধিদাতা, অর্থদাতা ও মদদ দাতাদের বিচারের আওতায় এনে হত্যাকারীদের ফাঁসির দাবি এবং যে সড়কে দুলালকে হত্যা করা হয়। ওই সড়কের নাম দুলাল সড়ক করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বছর ১৪ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আখতারুজ্জামান দুলাল সন্ত্রাসীদের আঘাতে নিহত হন। এ ঘটনায় ১৫ ডিসেম্বর ভাণ্ডারিয়া থানায় গৌরিপুর গ্রামের ছোবাহান হাওলাদারের ছেলে শহিদুলকে প্রধান আসামিসহ ৮ জনকে চিহ্নিত এবং অপর ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। থানা পুলিশ ইতিপূর্বে ৩ জনকে গ্রেফতার করলেও এ মামলার প্রধান আসামি শহিদুল এখনও ধরা-ছোঁয়ার বাইরে। বর্তমান মামলাটি সিআইডিতে তদন্তাধীন। গত ২৩ জানুয়ারি মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
