প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও ছাত্রদল মেহেরপুর জেলা শাখার সম্মেলন না হওয়ায় ছাত্রদলের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। জানা গেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রদল মেহেরপুর জেলা শাখার সম্মেলন শেষে মোঃ মোস্তাকিমকে সভাপতি ও আবদাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। নিয়মানুযায়ী ৩ বছর পর সম্মেলন হওয়ার কথা। জাতীয়তাবাদী ছাত্রদল মেহেরপুর জেলা শাখার সম্মেলন করার ব্যাপারে কেন্দ্র থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। দলের অঙ্গ সংগঠনগুলোর কোনটি এডহক কমিটি, আবার কোনটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেহেরপুর জেলা শাখায় কোনটি করা হয়নি। ফলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এব্যাপারে সভাপতি মোঃ মোস্তাকিম জানান, কেন্দ্রকে বারবার জানানো সত্ত্বেও কোন কার্যক্রম গ্রহণ করা হয়নি।
