আদমদীঘিতে ছাত্রদলের কমিটি গঠন

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৪৯
বগুড়ার আদমদীঘি উপজেলায় রহিমউদ্দিন ডিগ্রী কলেজ ও ৪ ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রব ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়। আদমদীঘি রহিমউদ্দিন ডিগ্রী কলেজ শাখার ওয়ালিউল ইসলামকে সভাপতি, আল নাইম ইবনে হাসানকে সাধারণ সম্পাদক, আতিক হাসানকে সহসভাপতি, জাকারিয়াকে যুগ্মসাধারণ সম্পাদক ও রাসেল আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কুন্দগ্রাম ইউনিয়ন ছাত্রদলের গোলাম মোস্তফাকে সভাপতি, জনি আলম সাধারণ সম্পাদক, এমামুল হোসেন সহসভাপতি, মেহেদী হাসান ও রাশেদুল ইসলামকে যুগ্মসাধারণ সম্পাদক এবং সোহাগ রাজকে সাংগঠনিক সম্পাদক করা হয়। চাঁপাপুর ইউনিয়ন ছাত্রদলের এইচ.এম কামালকে সভাপতি, নিয়ামুল হককে সাধারণ সম্পাদক, আলমগীর হোসেনকে সহসভাপতি, সোহেল আরমানকে যুগ্ম সম্পাদক ও মতিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রদলের রবিউল ইসলাম শাকিলকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক, শাকিল আহম্মেদ ও আবু রেজাকে সহসভাপতি, রকিকে যুগ্মসম্পাদক এবং মাহমুদ হাসানকে সাংগঠনিক সম্পাদক, সান্তাহার ইউনিয়ন ছাত্রদলের কারমান আলীকে সভাপতি, আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক, সোহান খান ও পারভেজ আহম্মেদকে সহসভাপতি, জনি ইসলামকে যুগ্মসম্পাদক ও মিলন হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নয়া কমিটি ঘোষণা করা হয়েছে।