শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৪৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা উল্টে সিলেট এমসি কলেজের ছাত্র নিহত এবং অপর একব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে মৌলভীবাজার জেলা সদর থেকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ইছবপুর নামক স্থানে আসামাত্রই চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি উল্টে গেলে দুইজন যাত্রী গুরুতর আহত হন। চিকিত্সারত অবস্থায় ডাক্তার শিপার আহমেদকে মৃত ঘোষণা করেন।