গত কয়েক দিনের সহিংসতা ও বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় নিরাপত্তার অভাবে প্রত্যাহার করে নেয় হয়েছে নাটোরের সিংড়া উপজেলার দূর্গম কালিগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তদন্ত কেন্দ্রের সকল কার্যক্রম প্রত্যাহার করে মালামাল সিংড়া থানায় নেয়া হয়। তবে স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পর্য়াক্রমে দুটি মোবাইল টিম কাজ করবে।
তদন্ত কেন্দ্র প্রত্যাহারের কথা স্বীকার করে নাটোরের অতিরিক্তি পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, দেশ ব্যাপী বিভিন্ন পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় নিরাপত্তার অভাবে কালিগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র প্রত্যাহার করে নেয়া হয়।
সর্বহারা অধ্যুষিত ওই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য ১৯৭৭সালে প্রথম কালিগঞ্জ পুলিশ ফাঁড়ি হিসাবে স্থাপন করা হয়। পরে পুলিশ তদন্ত কেন্দ্র হিসাবে উন্নিত হয়। এদিকে হঠাত্ করে পুলিশ তদন্ত কেন্দ্র প্রত্যাহার করে নেয়া নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে ওই অঞ্চলের মানুষের মধ্য।
