চাঁপাইনবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুত্ সমিতি পরিদর্শনে বিদ্যুত্ সচিব

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৫২
ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির সদর দপ্তর পরিদর্শন করেছেন বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এবং ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার। ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির এখানে হামলা ও অগ্নিসংযোগ করে। শুক্রবার তারা শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত পল্লী বিদ্যুত্ সমিতির কার্যালয়ে আসেন। এসময় তারা আগুনে পুড়ে যাওয়া প্রশাসনিক ভবন, সাব স্টেশন, আবাসিক ভবন, স্টোররুম, গেস্ট হাউসসহ পল্লী বিদ্যুত্ সমিতির গোটা এলাকা ঘুরে দেখেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম, পুলিশ সুপার বশির আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির জিএম হাসান শাহনেয়াজ এ সময় উপস্থিত ছিলেন। তবে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি তারা।