জগন্নাথপুরে ভুল চিকিত্সায় বৃহস্পতিবার রোকিয়া বেগম (৩৮) নামের ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের ছকির আলীর স্ত্রী। এলাকাবাসী গেজ রোগের চিকিত্সক মহিলা কবিরাজ পারভীন আক্তারকে (৪০) আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মৃত্যুর পর গ্রামবাসী রোকিয়ার বাড়িতে ভীড় জমান। এ সময় উত্তেজিত এলাকাবাসী মহিলা কবিরাজকে আটক করে উত্তম মধ্যম দেয়। পুলিশ কথিত মহিলা কবিরাজকে থানায় নিয়ে আসে। হত্যা মামলা দায়ের করেন হয়েছে।
