কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কাজী আরিফুল ইসলামের মৃত্যুজনিত কারণে এই ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২১ মার্চ। নির্বাচনে বিএনপির ৩ ও আওয়ামী লীগের ২ মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত ৩ প্রার্থী হচ্ছেন: কাজী জাকির হোসেন (কাপ-পিরিজ), কাজী শাহজাহান সিরাজী (তালা-চাবি), আবুল বাশার (উড়োজাহাজ) এবং আওয়ামী লীগ সমর্থিত ২ প্রার্থী হচ্ছেন- আব্দুর রব মোল্লা (দোয়াত-কলম) ও বাসেদুজ্জামান বাচ্চু সরকার (আনারস)। বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন- কাজী জাকির হোসেন ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন- বাসেদুজ্জামান বাচ্চু সরকার। এদিকে আওয়ামী লীগ ও বিএনপি উভয়দলের পক্ষ থেকেই নির্বাচনী মাঠ থেকে বিদ্রোহী প্রার্থীদেরকে উঠিয়ে নেয়ার জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
