যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এ্যাম্বুলেন্সটি ৬ মাস যাবত্ অকেজো। যেন দেখার কেউ নেই। ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায় প্রায় ৬ মাস পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এ্যাম্বুলেন্সটি ইঞ্জিন সমস্যাজনিত কারণে বিকল হয়ে পড়ে। সেই থেকে আজ পর্যন্ত জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডজন ডজন চিঠি চালাচালি করেও ইঞ্জিনটি মেরামতের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি। এ্যাম্বুলেন্স ড্রাইভার আলম জানান, এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন পড়ে থাকার কারণে ৪টি টায়ারও নষ্ট হতে চলেছে। টিএইচএ রওশন আনোয়ার জানান এখনও পর্যন্ত এ্যাম্বুলেন্স মেরামতে কোন অনুমোদন হয়নি।
