“জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতি নয়, দাওয়াতই হচ্ছে ইসলাম প্রচারের একমাত্র পথ” এই শ্লোগান নিয়ে দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের মাসব্যাপী সমাবেশের অংশ হিসেবে গতকাল শনিবার নরসিংদী জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে জেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এক ইমাম, ওলামা-মাশায়েখ সমাবেশ আয়োজন করা হয়। উপ-পরিচালক জেলা ইসলামী ফাউন্ডেশন মো. মহিউদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান (ডিবি), বিভিন্ন মসজিদের ইমাম, সমাজ সেবক, সাংবাদিকগণ এতে অংশগ্রহণ করেন।
বক্তাগণ বলেন, ইসলাম শান্তির ধর্ম, এ ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই, ধর্মের নামে রাজনৈতিক হানাহানি সৃষ্টি করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াত-শিবিরের সাথে ইসলামী দলসমূহের কোন সর্ম্পক নেই বলে সভায় মত প্রকাশ করা হয়। সভাশেষে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
