কেন্দুয়া প্রেসক্লাবের সম্মেলন সম্পন্ন

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২০:৪৮
কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়। কেবলমাত্র সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আলমগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম আব্দুল ওয়াদুদ ভুঞা নির্বাচিত হয়েছেন। এর আগে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান আনজুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী। কেন্দুয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত নেত্রকোনার কেন্দুয়া ও পার্শ্ববর্তী মদন উপজেলার দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় স্বপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকালে পার্শ্ববর্তী মদন উপজেলার জাওলা ধলিমুর হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্বপন কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট কোনাপাড়া গ্রামের সদর আলীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বোরো জমির ধান কাটাকে কেন্দ্র করে স্বপনের সঙ্গে মদন উপজেলার জাওলা গ্রামের কয়েক যুবকের ঝগড়া হয়। এরই জের ধরে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেন্দুয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।