রেজি: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০এর চূড়ান্ত ভাবে নির্বাচিত শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নির্বাচিত শিক্ষকরা। রবিবার বেলা সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও জেলা রেজি: প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত নির্বাচিত শিক্ষকরা। বক্তব্য রাখেন জেলা রেজি: প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত নির্বাচিত শিক্ষক কমিটির আহবায়ক তারিফ হোসেন, সদস্য সচিব মফিজুর রহমান, মুনিরা সুলতানা, জয়শী বিশ্বাস প্রমুখ। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগের কোন নির্দেশ না পেলে আমরণ কর্মসূচির হুমকি দেন। পরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
