সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২০:৫২
রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার উপজেলার রাজপ্রাসাদ আর. এম উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। গোপন ভোট প্রয়োগের মাধ্যমে আব্দুল হেলিম মিয়া সভাপতি ও মো. এনামুল হক সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গফরগাঁও থানা কৃষকদলের কমিটি গঠন গফরগাঁও সংবাদদাতা\ উপজেলা গফরগাঁও থানা শাখার কৃষকদলের ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ জেলা শাখা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল হক খান মো. শাহজাহানকে সভাপতি, মো. আতিকুর রহমান ছানাকে সাধারণ সম্পাদক ও মো. রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গফরগাঁও থানা শাখা কৃষকদলের কমিটি অনুমোদন দিয়েছেন। গৌরনদীতে মেধাবীদের মাঝে জনতা ব্যাংকের বৃত্তি গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক প্রদত্ত বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ নিজামউদ্দিন কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শনিবার বৃত্তি প্রদান এবং কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। জগন্নাথপুরে মোটর সাইকেল চাপায় মহিলা নিহত জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ শনিবার জগন্নাথপুর-পাগলা মহাসড়কের জগন্নাথপুর পৌর এলাকার স্ল্যুইচ গেইট নামক স্থানে লুকু বিবি (৭৫) মোটর সাইকেল চাপায় নিহত হয়েছেন। তিনি ইকড়চই গ্রামের রোশন উল্লার স্ত্রী। নিহত লুকু বিবি মহাসড়ক অতিক্রমকালে মোটর সাইকেলটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। মাদারীপুরে নাটাবের মতবিনিময় সভা মাদারীপুর প্রতিনিধি\ বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মাদারীপুর জেলা শাখার আয়োজনে গতকাল রবিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যক্ষ্মারোগী শনাক্ত চিকিত্সা নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধে ফার্মাসিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক বজলুর রহমান খান রুমি। মতলবে ‘ইয়াবা’সহ এক মাদক ব্যবসায়ী আটক মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা\ মতলব পৌরসভা বহরী নেছার আড়ং বাজার থেকে স্থানীয় জনতা ২৭ পিছ ‘ইয়াবা’ ট্যাবলেটসহ ইব্রাহীম ওরফে সুরুজ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে শনিবার থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। সরিষাবাড়ীতে অভিভাবক সমাবেশ সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের সরিষাবাড়ী ৫৫নং সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে ২০১২ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা পবিস ২ এর নির্বাচন সম্পন্ন সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা\ শনিবার কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে অনুষ্ঠিত নির্বাচনে সমিতি পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটির সভাপতি পদে সাবেক কুমিল্লা সদর দক্ষিণ পৌর উন্নয়ন কমিটির সদস্য ও বর্তমান ৪নং এলাকা পরিচালক হাজী মোঃ আনোয়ার উল্ল্যাহ,সহ-সভাপতি পদে ১১নং এলাকা পরিচালক একেএম ফজলুল হক মজুমদার,সচিব পদে ৭নং এলাকা পরিচালক মোঃ আলী হোসেন ও কোষাধ্যক্ষ পদে ৯নং এলাকা পরিচালক মোঃ আব্দুল খালেক মোল্লা নির্বাচিত হয়েছেন। শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা\ শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদের উদ্যোগে মাওনা চৌরাস্তার রাঙ্গা প্রভাত চত্ত্বরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শহিদুল্লাহ শহিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এস.এম কালাম, আব্দুল আলীম, হাবিজ উদ্দিন, ডা: মোজাহিদ, শাহজাহান সজল প্রমুখ। ছারছিনা দরবার শরীফের মাহফিল শুরু স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ ছারছিনা দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আজ সোমবার শুরু হচ্ছে। বাস, লঞ্চ, ট্রলারযোগে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্ল¬ীরা মাহফিল স্থলে এসে সমবেত হয়েছেন। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় আইন-শৃংখলাবাহিনী ও মুসল্ল¬¬ীদের স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিক মেডিক্যাল টিম নিয়োজিত রয়েছে। ১৩ মার্চ জোহর নামাজ বাদ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ধুনটে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধুনট (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার ধুনটে ২২০ বোতল ফেন্সিডিল সহ আবু হাসান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার খাটিয়ামারি গ্রামের আব্দুল খালেকের ছেলে। গ্রেফতারকৃত আবু হাসান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গাজীপুরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ গাজীপুর প্রতিনিধি\ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ ীয় সভাপতি নজরুল ইসলাম খানের উপর গুলি বর্ষণ ও বিএনপি নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। জামালপুরে জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন জামালপুর প্রতিনিধি\ জামালপুর জেলা জাতীয় পার্টি(এ)র তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার জামালপুর ব্যায়ামাগারে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এম এ ছাত্তার। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা ও সাধারন সম্পাদক ইকবাল এহছান। নড়িয়ায় প্রেসক্লাব ভবন উদ্বোধন নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা\ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শনিবার নড়িয়া উপজেলা প্রেসক্লাব ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি। বিশেষ অতিথি জেলা প্রেসক্লাবের সভাপতি বাবু অনল কুমার দে, সাধারণ সম্পাদক আ. সামাদ তালুকদার, হাজী হাসান আলী রাড়ী, মাস্টার হাসানুজ্জামান খোকন। ত্রিশালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ শনিবার ময়মনসিংহের ত্রিশালে কানিহারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। কানিহারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন। তাড়াশে ১০টি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড চলনবিল সংবাদদাতা\ শুষ্ক মৌসুমের শুরুতেই শুক্রবার রাতে তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামে অগ্নিকাণ্ডে ১৩ বাড়ির কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং ১৩ কৃষক পরিবারের বাড়ি-ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বিশ্বনাথে এমপিকে হুমকির প্রতিবাদে মিছিল বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ স্থানীয় সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মিছিল ও সমাবেশ করেছে। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ‘বাসিয়া সেতুর’ পাশে পথসভায় মিলিত হয়। দীঘিনালার শান্তিপুরে অভিভাবক সমাবেশ দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা\ দীঘিনালার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন গতকাল বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি অনিমেষ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা। মুন্সীগঞ্জের স্কুলে পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জ প্রতিনিধি\ মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সুন্দরগঞ্জে মসজিদের ইমামকে অব্যাহতি গাইবান্ধা প্রতিনিধি\ গাইবান্ধা সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডবকে কেন্দ্র করে উপজেলার ধুবনী বাজার জামে মসজিদের ইমাম মওলানা আইয়ুব আলীকে অব্যাহতি দেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর উপজেলা জুড়ে জামায়াত-শিবিরের সহিংস তাণ্ডবের সাথে তিনি জড়িত মর্মে অভিযোগ এনে শুক্রবার মসজিদের মুসল্লিরা তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সুনামগঞ্জে বসতঘরে দুর্বৃত্তের আগুন সুনামগঞ্জ প্রতিনিধি \ পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল গ্রামের ইস্কন্দর আলীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, ধান-চাল সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ঐ পরিবারের নারী-শিশুসহ ১০ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।