রূপকড়চা

চুলের কালার কাট

আপডেট : ১১ মার্চ ২০১৩, ১৯:৫০
চুলের বিভিন্ন কালারের শেডকে হাইলাইট কালার বলে। এ সময়ের তরুণীরা চুল সাজাচ্ছেন এ ঢঙে। চুলে হাইলাইট করা নিয়ে চলছে নানা এক্সপেরিমেন্ট, ফলে কখনও চুলের নিচের অংশে আবার কখনও উপরের দিক থেকে চার-পাঁচটি একই রঙের বা বিভিন্ন রঙের শেড দেখা যায়। এ নিয়েই আমাদের এবারের আয়োজন। চুলকে নানা রঙে রঙিন করতে আমাদের সবারই ভালো লাগে। কারণ, চুলের স্টাইল একটু বদলে ফেললে পুরো লুকটাই পাল্টে যায়। কালো রঙের মাঝে বিভিন্ন রঙের চুল তরুণীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে ইদানীং। তাই দেখা যায় একঝাঁক কালো চুলের মাঝেই ফিতার মতো কোনো এক রঙের চুল নেমে এসেছে ঢেউ তুলে। যারা চুলে রং করাতে চান তাদের বলি, ইদানীং গায়ের রঙের সঙ্গে মিলিয়েও চুলে রং করা যাচ্ছে। তাই নিস্তেজ ও ম্যাড়মেড়ে চুলের স্টাইল চেঞ্জ করে স্মার্ট আর ট্রেন্ডি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। বাজারে রেডিমেড হেয়ার কালারের এখন অভাব নেই। কীভাবে আপনার চুলের উপযোগী কালার বেছে নেবেন, কালার করার পর কীভাবে চুলের জৌলুস বজায় রাখবেন তা নিয়ে এবার কিছু পরামর্শ।  প্রথমবার চুলে কালার করলে সেমি পারমানেন্ট কালার ট্রাই করাই ভালো। বেশ কয়েকবার শ্যাম্পু করার পর এ কালার ধুয়ে যায়। পছন্দ না হলে আবার কালার ট্রাই করতে পারবেন।  কালারের প্যাকেটের গায়ে যে রং দেখতে পান, সেটা দেখে চুলের কালার বেছে নিন।  বেশিরভাগ হেয়ার কালার দুইটি ক্যাটাগরির মধ্যে পড়ে। ওয়ার্ম অথবা কুল। আপনার গায়ের রং যদি শ্যামলা হয় এবং চোখের মণির রং যদি ব্রাউন বা ডার্ক ব্রাউন হয়, তাহলে আপনি ওয়ার্ম ক্যাটাগরির মধ্যে পড়েন আর আপনার গায়ের রং যদি ফর্সা এবং চোখের মণির রঙ ব্লু বা গ্রিন হয়, তাহলে আপনি কুল ক্যাটাগরির মধ্যে পড়বেন।  ওয়ার্ম স্কিন টোনের মধ্যে ক্যারামেল বা ব্রোঞ্জ টোনের কালার শেড মানানসই। জেট ব্ল্যাক হেয়ার কালার ট্রাই না করাই ভালো। গোল্ডেন শেড বেছে নিলে খুব একটা হালকা শেডের রঙ ট্রাই করুন। না হলে চুলে অরেঞ্জ কালার টোন আসতে পারে। কুল স্কিন টোনের জন্য এ রকম কালার বেছে নিন যেগুলো ত্বকের লালচে ভাবকে খুব একটা হাইলাইট করবে না। অ্যাশ ব্লন্ড বা কুল ব্রাউনও ভালো হবে। গোল্ডেন কপারের মতো কালার এড়িয়ে চলুন।  পাকা চুলের টেক্সচার মোটা হওয়ার কারণে সহজেই কালার করে ঢাকা কঠিন। চুলের এক-তৃতীয়াংশ পাকা হয়ে গেলে সেমি পারমানেন্ট কালার ব্যবহার করুন। আপনার চুল থেকে এক শেড হালকা সেমি পারমানেন্ট কালার বেছে নিন। যত্নআত্তি কেমন করে আপনার রঙিন চুলের রং ধরে রাখবেন আর তার যত্ন নেবেন, আসুন এ বিষয়টি জেনে নেওয়া যাক। যদি আপনি প্রথমবার চুলে রং করেন, তাহলে এর পেছনের দিকে ঘাড়ের অংশের কিছু চুল নিয়ে তাতে রং ব্যবহার করে দেখুন। যদি আপনি রোজ বাইরে বের হন বা নিয়মিত সাঁতার কাটেন, তাহলে আপনার চুলের রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এর থেকে বাঁচতে চুলে কন্ডিশনার ব্যবহার করুন, যা সূর্যের তাপ আর জল থেকে আপনার চুল রক্ষা করবে। নতুন করে রং করার আগে চুলে যে রং লাগানো ছিল তা রিমুভারের সাহায্যে তুলে ফেলুন। পাকা চুলের ক্ষেত্রে আপনি যেকোনো রং ব্যবহার করতে পারেন। কালার করার সময় খেয়াল রাখবেন, যাতে চুল সম্পূর্ণ শুকনো থাকে। কারণ ভেজা চুলে রং আসতে দেরি হয়। মডেল সীমানা