টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা ধার্য করেছে সালিশ বৈঠকে। গত রবিবার রাতে উপজেলার রমেশের বাড়িতে সহবতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশে ধর্ষকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত ছাত্রী ১লা মার্চ সকালে স্কুলের পার্শ্বে ছাগল চরাতে গেলে একই গ্রামের শ্রী রমেশ চন্দ্র সূত্রধরের বখাটে পুত্র পরিমল চন্দ্র সূত্রধর (৩৫) তার প্রাণনাশের ভয় দেখিয়ে স্কুলের পরিত্যক্ত ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির ডাক-চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
ধর্ষণের ১০দিন পর এলাকার প্রভাবশালী মাতব্বররা ধর্ষিতার ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা জরিমানা করলেও ধর্ষিতা জরিমানার টাকা এ রিপোর্ট লেখা পর্যন্ত পায়নি বলে জানা যায়।
