নাগেশ্বরীতে পোস্ট অফিস তালাবদ্ধ

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:০৯
নাগেশ্বরী পুরাতন বাজার পোস্ট অফিস দীর্ঘদিন থেকে তালাবন্ধ। পোস্ট মাস্টার ও ডাক পিয়ন কখনও আসেন না। লোকজনের আনাগোনা না থাকায় সর্বদা সেখানে নিরবতা বিরাজ করে। তথ্যানুযায়ী এটি ব্রিটিশ আমলে স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তী উপজেলা পোস্ট অফিসসহ বিভিন্ন ইউনিয়ন পোস্ট অফিস গড়ে উঠলে এর গুরুত্ব কমে যায়। এখন এটি নাগেশ্বরী বাজার পোস্ট অফিস হিসেবে পরিচিত। পোস্ট অফিস চত্বর নোংরা আবর্জনায় ভরপুর। এটি কখনো না খোলায় কিছু ভ্যান চালক সারাদিনের ক্লান্তি শেষে বারান্দায় ভ্যান রেখে নিশ্চিন্তে একবেলা বিশ্রাম নেয়। বেলায়েত হোসেন, চন্দন, বিপুল বলেন, পোস্ট অফিসটি কখনও না খোলায় প্রয়োজনীয় কাজ সারতে তাদেরকে উপজেলা পোস্ট অফিসে যেতে হয়। অথচ এটি নিয়মিত খোলা হলে আমরা এখানেই আমাদের প্রয়োজনীয় কাজ সারতে পারতাম। উপজেলা পোস্ট মাস্টার আক্কাছ আলী জানান, নূরন্নবী নামে একজন পোস্ট মাস্টার কর্মরত থাকলেও তিনি অফিস করেন কিনা তার জানা নেই।