গলাচিপায় কিশোরী অপহরণের চেষ্টা

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:১২
পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজের সামনে শনিবার দিনে-দুপুরে দাখিল পরীক্ষার্থী দুই কিশেরীকে অপহরণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এসময় কিশোরীদের ডাক-চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ব্যবহূত একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। ঘটনা প্রকাশ হলে মুহূর্তের মধ্যে শত-শত মানুষ রাস্তায় নেমে পড়লে শহরে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। জানা যায়, কালিকাপুর নুরিয়া মদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে ওই দুই কিশোরী টমটমযোগে বাড়ি ফেরার পথে ডিগ্রি কলেজের সামনে পৌঁছুলে বখাটে নোমান ও রিয়াজুলসহ পাঁচ সন্ত্রাসী মোটর সাইকেলযোগে তাদের পথরোধ করে এবং টেনে-হিঁচড়ে রাস্তায় নামিয়ে পরিধেয় কাপড়-চোপড় ছিড়ে জোরপূর্বক শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টা চালায়। এতে টমটমের চালক বাধা দিলে তাকে মারধর করে সন্ত্রাসীরা। এসময় কিশোরীদের ডাক-চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ব্যবহূত একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে অপহরণকারী সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে জনতা।