পানছড়ি-খাগড়াছড়ি সড়কে ৮০ গ্রুপের ৩টি দলে পার্বত্য জেলায় পূর্ণ স্বায়ত্তশাসন বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ ম্যারাথন দৌড় শুরু করেছে। রবিবার প্রথমবার এ ম্যারাথনটি উদ্বোধন করেন ইউপিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচীব চাকমা। পায়রা উড়িয়ে দলীয় পতাকা নিয়ে প্রথম দলটি পানছড়ি কলেজ গেট থেকে ভাই-বোনছড়া মারমা সংসদ (ছোট পানছড়ি মুখ) পর্যন্ত, দ্বিতীয় দলটি শিবমন্দির তৃতীয় দলটি সেখান থেকে খাগড়াছড়ির ইউপিএফ এর কার্যালয় স্বনির্ভর এলাকায় শেষ করে।
১৯৯৭ সালে পাহাড়ী ছাত্র পরিষদ, গণফোরাম ও হিলউইম্যানস ফেডারেশন ঢাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ১০ মার্চ স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিল। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে এ কর্মসূচি পালন করা হয়। বিজয়ীদের মাঝে পৃুরস্কার বিতরণকালে ইউপিডিএফ-এর জেলা সমন্বয়ক প্রদীপন খীসা সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারী রবিশংকর চাকমা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, সুনারতন চাকমা প্রমুখ।
