খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:১৪
পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৈষম্য নীতি পরিহারসহ এক তরফা ভূমি বন্দোবস্ত প্রদান বন্ধের দাবিতে গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালনে হাজার হাজার বাঙালি মিছিলে যোগ দেয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও জেলা আহবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক সাহাজল ইসলাম সজল, সদস্য সচিব সোহেল রানা, সদস্য মাসুম রানা, রাসেল প্রধান (লেবু) প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে বরাবরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।