আমতলী থানা পুলিশ রবিবার গভীর রাতে উপজেলার মধ্য আমতলী গ্রামে অভিযান চালিয়ে ‘পিলার পার্টির’ চার প্রতারককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে জমির সীমানা পিলার সদৃশ্য বস্তু, বৈদ্যুতিক যন্ত্র, পুরাতন ধাতব পয়সা, রাসায়নিক দ্রব্যসহ নানাবিধ মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার প্রতারক হলো আমতলী উপজেলার মধ্য আমতলী গ্রামের আতাহার হাওলাদার (৫৫), মনির ফরাজী (৩৬), দুলাল ফরাজী (৩২) এবং বাউফল উপজেলার রফিক আকন। আমতলী থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত পিলার ক্রেতারা পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
