রোনালদোর জাদুতে দুইয়ে রিয়াল

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:৫৫
স্পোর্টস ডেস্ক দুরন্ত ফর্মে থাকা রোনালদোর জোড়া গোলে গত রবিবার রাতে সেল্টা ভিগোকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ উঠে গেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। রিয়ালের জয়ের দিনে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো ঘরের মাঠে ১-০ গোলে হেরে যায় রিয়াল সোসিয়েদাদের কাছে। ফলে তাদের টপকে রিয়াল এখন ম্যাচে পুরো মৌসুম জুড়েই ত্রাস ছড়িয়ে আসছেন প্রতিপক্ষের গোল সীমানায়। লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিয়ে করে চলেছেন গোলের পর গোল। তবে মেসিকে আপাতত ধরতে না পারলেও প্রতি ম্যাচেই তার পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে এতো সহজে লড়াইয়ের ইতি টানতেও রাজি নন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর কল্যাণেই শেষ পর্যন্ত সেল্টা ভিগোর মাঠ থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। কাগজে কলমে দুস্তর ব্যবধান সত্ত্বেও ম্যাচের শুরু থেকেই রিয়ালের সঙ্গে পাল্লা দিয়েই খেলতে থাকে সেল্টা। ইনজুরির কারণে ছিলেন না অ্যাঙ্গেল ডি মারিয়া। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে জাভি অ্যালোনসোর অভাবটাও রিয়াল টের পাচ্ছিল বেশ ভালভাবেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের প্রথমার্ধ ছিল দারুণ উপভোগ্য। তবে গোল করতে পারেনি কোন দলই। দুটি পরিবর্তনের পরে দ্বিতীয়ার্ধে অনেকটাই গতি পায় রিয়ালের আক্রমণ। ফলাফল চলে আসে খুব দ্রুতই। ম্যাচের ৬১ মিনিটে লুকা মডরিচের কর্নার থেকে বল চলে আসে বক্সের মধ্যে দাঁড়ানো রোনালদোর পায়ে। বাম পায়ের জোড়ালো শটে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। তবে এর মিনিটখানেকের মধ্যেই গোল খেয়ে বসে রিয়াল। স্বাগতিকদের সমতায় ফেরান ল্যাগো আসপাস। ম্যাচের ৭২ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। সেল্টার গোলরক্ষক বক্সের মধ্যে অবৈধভাবে কাকাকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। ঠাণ্ডা মাথা্য় লিগে নিজের ২৬তম গোলটি করেন রোনালদো। জাভি প্রিয়েতোর একমাত্র গোলে অ্যাথলেটিকোকে হারায় সোসিয়েদাদ। ফলে ফ্যালকাওয়ের দলকে (৫৭) টপকে লিগ টেবিলে রিয়াল (৫৮) এখন দ্বিতীয় স্থানে।