সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানিতে ঊর্ধ্বগতি অব্যাহত

আপডেট : ১২ মার্চ ২০১৩, ১৯:১২
চলতি অর্থবছরেও সফটওয়্যার ও আইটি সেবা খাতে রপ্তানি আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২০১১-২০১২ অর্থ বছরের জুলাই ’১১ থেকে জানুয়ারি ’১২ পর্যন্ত সময়ে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮.৪৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে অর্থাত্ জুলাই ’১২ থেকে জানুয়ারি ’১৩ পর্যন্ত সময়ে অর্জিত রপ্তানি আয়ের পরিমাণ বেড়ে হয়েছে ৫৯.৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪.৮০% বেশি। তথ্যপ্রযুক্তি খাতে প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে চলতি ২০১২-১৩ বছরের জন্য নির্ধারিত লক্ষমাত্রা (৮৫.৬৯ মিলিয়ন মার্কিন ডলার) অর্জনের পাশাপাশি রপ্তানি আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। উল্লেখ্য, প্রবৃদ্ধির এই হার শীর্ষস্থানীয় ১৫টি রপ্তানী খাতের অন্যতম।