ঘিওরে গণপিটুনির শিকার পল্লীবিদ্যুতের চার কর্মী

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০০
বিদ্যুত্ চুরি রোধে সোমবার রাতে টহল দেয়ার সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ পল্লীবিদ্যুত্ কর্মী আহত হয়েছে। এরা হলেন- মিটার রিডার মো. আবুল বাসার, ম্যাসেঞ্জার মো. আব্দুল লতিফ, ইনফোর্সম্যান মো. সুরুজ্জামান, আইটি কাজী হাসানুর রহমান। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। আহতরা জানায়, মানিকগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতি কার্যালয়ের ২০ জন কর্মীর রাত্রিকালীন একটি টহল দল রাত একটার দিকে হেলাচিয়া গ্রামে যায়। এ সময় এলাকাবাসী ডাকাত সন্দেহে মসজিদের মাইকে প্রচার করে। পল্লীবিদ্যুত্ কর্মী পরিচয়ের পরেও উত্তেজিত এলাকাবাসী তাদের পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।