চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুত্ প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০৫
বিদ্যুত্, জ্বালানীিও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক এমপি গত সোমবার স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। গত ২৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতিতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, এ হামলার ফলে ২০০ কোটি টাকার একটি বিদ্যুত্ উপকেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া কর্মচারীদের ৪০টি মোটর সাইকেল, একটি জিপ ও একটি পিকাআপ পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। উপকেন্দ্রটি পুড়ে যাওয়ার ফলে ৩ হাজার ২০০টি গভীর নলকূপ অচল হওয়ায় ৮ হাজার হেক্টর ধানী জমি সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। এতে কৃষকরা বিপাকে পড়েছে। পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ জিয়াউর রহমান, সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. শাহ আলম, পুলিশ সুপার বশির আহমেদ, বিদ্যুত্, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অফিসার সুমন মেহেদী প্রমুখ।