টঙ্গীর দত্তপাড়ায় সাজেদা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১২ টায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিংফ্যানের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। নিহতের পিতা এজাহার মিয়া জানান, ৪/৫ দিন পূর্বে নিহতের স্বামী মো. মোস্তফা (২৭) ৪ লাখ টাকা বাসায় রাখে। ওই টাকা থেকে ৫০ হাজার টাকা চুরি হয়ে যায়। এক পর্যায়ে নিহত সাজেদাকে সন্দেহ করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এমনকি সাজেদাকে মারধর করে। অপবাদ অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে।
