মির্জাপুরে প্রবাসীসহ চার বাড়িতে ডাকাতি

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০৬
মির্জাপুরে দুই প্রবাসীরসহ চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । সশস্ত্র ডাকাত দল এসব বাড়িতে হানা দিয়ে ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে বলে বাড়ির লোকজন জানিয়েছে। এ সময় ডাকাতের হামলায় মহিলাসহ পাঁচজন আহত হয়। ডাকাতির পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। গত রবিবার রাতে মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পাকুল্লা উত্তরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।