নেত্রকোনায় আদালত ভবনের স্থান নির্বাচন নিয়ে আইনজীবীরা ক্ষুব্ধ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০৭
নেত্রকোনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণের স্থান নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আইনজীবীরা গত সোমবার এ লক্ষ্যে সভা করেন। সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান, সম্পাদক এডভোকেট শহীদুল্লাহ, সাবেক সম্পাদক এডভোকেট মাজাহারুল হক খান এবং এডভোকেট শাহেনেওয়াজ ফকির। নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট শহীদুল্লাহ জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের আওতায় নেত্রকোনা সদরের জন্য আইনজীবী সমিতি জেলা জজ আদালত ভবন সংলগ্ন বিএডিসির কিছু জমি অধিগ্রহণ করে সেখানে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চিঠি প্রদান করেন। কিন্তু পূর্ত ভবন থেকে বিএডিসির জমি পাওয়া সম্ভব নয় বিধায় জজ আদালত থেকে এক কিলোমিটার দূরে নেত্রকোনায় নবনির্মিত কারাগারের দক্ষিণ কোণে পৌনে দুই একর জমি নির্বাচন করে উক্ত জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে চিঠি প্রদান করা করে। এই খবর পাবার পর আইনজীবীরা জরুরি সভা আহ্বান করে এর নিন্দা জানান এবং বিএডিসির জমি অধিগ্রহণ করে সেখানে আদালত ভবন নির্মাণের দাবি জানান। তারা আরো জানান যে, পূর্ত বিভাগ বর্তমানে যেখানে স্থান নির্বাচন করেছে, সেখান থেকে জেলা জজ আদালত এক কিলোমিটার দূরে। আইনজীবী এবং মামলার পক্ষ-বিপক্ষ কেউই দুই আদালতের এত দূরত্বে গিয়ে মামলা পরিচালনা করতে পারবে না। বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ বগুড়া প্রতিনিধি \ জামায়াত শিবিরের সহিংসতা ও তাণ্ডবের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। সোমবার শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।